1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় বরিশালে মানুষের আনন্দ উল্লাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১০ Views

বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ায় ফরচুন বরিশাল যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ শুক্রবার রাতে হাজার হাজার মানুষ সড়কে নেমে স্লোগান ও নেচে-গেয়ে উল্লাস করেন। বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।

রাতে চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার পর নগরীর সব অলিগলি থেকে মিছিল বের করে কিশোর-যুবকেরা। কিশোরী-তরুণীরাও মিছিলে অংশ নেন।

মিছিলে ভেঁপু বাজিয়ে ও ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাস করেন তাঁরা। বের হয়েছে পিকআপ ও মোটরসাইকেল শোভাযাত্রা। বেশির ভাগ মিছিল নগরের প্রধান সড়ক সদর রোডে প্রবেশ করায় তখন যানবাহন চলা চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে নগরের বেলস্‌ পার্কে খেলা দেখতে ভিড় করেন শত শত ক্রিকেটপ্রেমী। আজ শুক্রবার বিকেল থেকেই নগরীতে বিপিএলে উৎসব শুরু হয়। বিভিন্ন সড়কের গলিতে বড় স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়।

ফরচুন বরিশালের বিজয়ের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকেরা। মারুফ হোসেন নামক এক ক্রিকেটভক্ত জানান, ‘এ বিজয় প্রত্যাশিত ছিল। আমরা ভীষণ খুশি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION