1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪২ Views

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলারে ঠেকেছে। গত ২৮ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৯ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬৩২৫ দশমিক ৫৬ মিলিয়ন বা ২৬ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া নিট রিজার্ভ এখন ২০ হাজার ৩১৯ দশমিক ৮৯ মিলিয়ন বা ২০ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া নিট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION