1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৬৭৮ Views

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখাল বাংলাদেশ নারী দল। মিয়ানমারের ইয়াংগুনে আজ রোববার শক্তিশালী বাহরাইনের বিপক্ষে দুরন্ত ফুটবল খেলেই ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল। প্রথমার্ধেই ৫ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা, দ্বিতীয়ার্ধে আসে আরও দুটি গোল।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাহরাইন বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে। অথচ মাঠে তার ছিটেফোঁটাও বোঝা গেল না। বল দখল, গতি, আক্রমণ কিংবা রক্ষণ-প্রতিটি বিভাগেই বাংলাদেশ ছিল একক আধিপত্যে।

ম্যাচের ১০ মিনিটেই গোলের খাতা খুলে দেন শামসুন্নাহার জুনিয়র। মাঝমাঠ থেকে স্বপ্না রানীর দূরপাল্লার থ্রু বল ধরে একাই গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ঋতুপর্ণা চাকমা। স্বপ্নার বাড়ানো বল ধরে বাঁ পায়ের চমৎকার শটে গোলরক্ষককে কোনো সুযোগ না দিয়েই বল জালে জড়ান তিনি। এরপর একের পর এক আক্রমণে রীতিমতো ছিন্নভিন্ন হয়ে যায় বাহরাইনের রক্ষণভাগ। ৩৯ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার কোহাতি কিসকু। এর আগে মারিয়া মান্দার ক্রসে বাহরাইনের এক ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে আসে কোহাতির সামনে, যেখান থেকে তিনি আর ভুল করেননি।

প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের ঝড় আরও বাড়ান তহুরা খাতুন। প্রথমে মনিকা চাকমার লড়াকু প্রচেষ্টায় বল পেয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে জাল কাঁপান তিনি। মাত্র দুই মিনিট পর শামসুন্নাহার জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোলটি করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

দ্বিতীয়ার্ধে আরও একটি করে গোল করেন শামসুন্নাহার জুনিয়র ও মুনকি আক্তার, যা নিশ্চিত করে ৭-০ গোলের একচেটিয়া জয়।

‘সি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩ জুলাই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়ে শুরু করেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION