1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

মুসলিম সিমেট্রি অফ আটলান্টিক কাউন্টির সহ-প্রতিষ্ঠাতা আবদুর রহিমকে সন্মাননা প্রদান করেছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ।

Mohammed Akbar Hussain
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯১৫ Views

আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক:  ইহকাল এবং পরকালের কথা ভেবে সমাজে কিছু কিছু ব্যক্তি তাদের কাজের মাধেমে সাধারন থেকে অসাধারন হয়ে উঠেন। এই অসাধরন কাজগুলো সম্ভব হয়েছে অদম্য ইচ্ছাশক্তি এবং মুসলিম সমাজের জন্য কিছু করার মানসিকতার কারনে । ২০০৯ সালের প্রথম থেকে সহযোদ্ধা এবং পারিবারিক বন্ধু ইকবাল হোসেনকে সাথে নিয়ে কমিউনিটির উন্নয়নে কাজ শুরু করেন  অসাধারন এই ব্যক্তি আবদুর রহিম। তারই ফলশ্রুতিতে সামাজিক উন্নয়নে প্রথমবারের মত প্রবাসী বাংলাদেশীদের ভালবাসায় সিক্ত হলেন তিনি।

গত ৯ই ডিসেম্বর,২০২২ শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সিটর  গুলশান টেরেস পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবার্ষিকী এবং গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান। সংগঠনের সভাপতি এমলাক হোসেনের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আশিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত  গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে নিউজার্সীর আটলান্টিক সিটির সুপরিচিত ব্যক্তিত্ব, প্রবাসী মুসলিম  সমাজ বিনির্মানের দুই কারিগর, মুসলিম  সিমেট্রি অফ  আটলান্টিক কাউন্টির ,ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি এবং  আটলান্টিক সিটির  মসজিদ আলহেরার সহ প্রতিষ্ঠাতা আবদুর রহিমকে সন্মাননা প্রদান করেছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ। বিপুল পরিমান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সদস্যদের উপস্থিতে  আবদুর রহিম এবং ইকবাল হোসেন  কে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রাক্তন  ডীন এবং পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর ডঃ আবদুল করিম ।

বাংলাদেশের ফেনী জেলায় জন্মগ্রহন করেন  মুহাম্মদ আবদুর রহিম । তিনি  চট্রগাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষে। হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মুহাম্মদ আবদুর রহিম ১৯৯০ সালে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেনীতে ৪র্থ স্থান অধিকার করেন।১৯৯২ সালে এম কম হিসাব পরিক্ষায় প্রথম শ্রেনীতে ২য় স্থান অধিকার করেন। মুহাম্মদ আবদুর রহিম রাজশাহী বিশ্ববিদালয়ে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সাল থেকে  স্থায়ীভাবে যুক্তরাষ্টে  প্রবাস জীবন শুরু করেন। মুহাম্মদ আবদুর রহিম এবং ইকবাল হোসেন আটলান্টিক সিটির ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি, মসজিদ আল হেরা আটলান্টিক সিটি,নিউজার্সী এবং মুসলিম  সিমেট্রি অফ  আটলান্টিক কাউন্টি যৌথভাবে নির্মানের মাধ্যমে সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের কাছে মুসলিম সমাজ বিনির্মানের অন্যতম কারিগর হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত  করেছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION