1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়ন সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৪৭ Views

“ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৩” সমগ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “NUSDF Bangladesh” কর্তৃক একটি বিশেষ ও চিত্তাকর্ষক আয়োজন।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকার আর্ন্তজাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যপী একটি জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয়ে গেলো ন্যাশনাল ইউনিভার্সিটি স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২৩। এই সামিটটি মূলত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং কর্পোরেট নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়৷ NUSDF Bangladesh এর এই জাতীয় পর্যায়ের আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের বিশিষ্ট শিক্ষক, অধ্যক্ষ এবং বেশ কিছু সফল কর্পোরেট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা ও ঢাকার বাইরের ৫০০ এর বেশি শিক্ষার্থী এই আনন্দ আয়োজনে অংশ নিয়েছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রারম্ভে প্রধান অতিথি হিসেবে দেশের বিখ্যাত মার্কেটিং সুপাস্টার মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও জনাব সৈয়দ আলমগীর তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন। তিনি প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষভাবে আলোকপাত করেছেন। পাশাপাশি এই জমকালো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন “10 minutes school”-এর একজন প্রখ্যাত শিক্ষামূলক কন্টেন্ট রাইটার, কোর্স প্রশিক্ষক এবং শিক্ষাবিদ সাদমান সাদিক, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইমপ্যাক্ট একাডেমির সিইও নাফিস সেলিম, সুপরিচিত উইমেন এন্ড ই- কমার্স ট্রাস্ট(উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর তানভীর হাসান এফসিএ, দ্যা ডেইলি স্টার এর চিফ বিজনেস অফিসার ও কিরন এর সিইও তাজদিন হাসান, নেক্সটজেন গ্রুপের সিইও কামরুল হাসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চিফ অপারেটিং অফিসার জিয়া উদ্দিন মাহমুদ, গ্রামীণ ডেনন ফুডস লিমিটেডের জনাব দিপেশ নাগ, এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার ও সিইও বেনজির আবরার, একমি গ্রুপের চিফ অপারেটিং অফিসার সাকিল আহমেদ এবং কোডম্যানবিডি এর ফাউন্ডার ও সিইও মিনহাজুল আসিফসহ আরও অনেকে।

দিনব্যপী এই চমৎকার আয়োজনে একাধিক সেমিনার এবং প্যানেল ডিসকাশন সেশন অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের মধ্যে তিনটি এমন কলেজকে সম্মাননা প্রদান করা হয়েছে যারা তাদের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি পাঠক্রম বহির্ভূত কার্যকলাপে দক্ষ করে তুলতে এবং

দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখেন। সেই তিনটি কলেজসমূহ হচ্ছে- ঢাকা সিটি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ(এসবিপিজিসি) এবং ইন্সটিটিউট অব সাইন্স ট্রেড এন্ড টেকনোলজি(আইএসটিটি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION