1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

সিলেট ও রাজশাহীতে ভোট যুদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৬৫০ Views

আর কিছুক্ষণ পরই সিলেট -রাজশাহী সিটি করপোরেশনে ভোটযুদ্ধ শুরু হতে যাচ্ছে । জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশনের আরেকটি পরীক্ষা হচ্ছে এই ভোটে। যদিও প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করেছে। এ কারণে মেয়র পদে অনেকটাই নিরুত্তাপ ভোট হচ্ছে।

সকাল ৮টায় শুরু হয়ে ইভিএমের মাধ্যমে ভোট চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রেই ব্যবহার করা হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। নির্বাচন কমিশন সচিবালয় থেকে ক্যামেরার মাধ্যমে সরাসরি মনিটরিং করবেন নির্বাচন কমিশনাররা।

সিলেট ও রাজশাহীতে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীরা নির্বাচনী পরিবেশ ভাল আছে মন্তব্য করে সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছেন। অপরদিকে সিলেটে জাতীয় পার্টির প্রার্থী বলেছেন, সুষ্ঠু ভোট হলে তিনি বিজয়ী হবেন। এ সময় তিনি নির্বাচনে পেশিশক্তির ব্যবহার নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

সিলেট নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আটজন প্রার্থী রয়েছেন।

তারা হলেন- আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা, মো. শাহ জাহান মিয়া, মো. ছালাহ উদ্দিন এবং মো. আবদুল হানিফ।

এ ছাড়া ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই নগরীতে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট ভোটকেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশিদ আলম, জাকের পার্টির এ কে এম আনোয়ার হোসেন এবং জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন।

এছাড়া ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সিটিতে ভোটার আছেন তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী এক লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার আছেন ৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION