1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

মার্কিন নতুন ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৬৮ Views

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষিত ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি আশা প্রকাশ করেন নতুন এই ভীসা নীতির ফলে যেসব দল সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায় তারা সতর্ক থাকবে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

মোমেন সাংবাদিকদের বলেন, আমরা অগ্নিসংযোগ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চাই না। আমি আশা করি এই কাজগুলো কমবে।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা কোনো বাড়তি চাপের মধ্যে নেই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক চমৎকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান এবং এই নীতি তার অবস্থানকে আরও শক্তিশালী করবে।

আওয়ামী লীগ সব সময় ভোটারদের বিশ্বাস করে উল্লেখ করে মোমেন বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের প্রধানমন্ত্রী এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন-এর কাছ থেকে আসা বিষয়টিকে তারা খুবই ইতিবাচকভাবে দেখছেন।

চিঠিটি উদ্ধৃত করে মোমেন বলেন, এই নীতি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধানমন্ত্রী হাসিনার প্রতিশ্রুতি সমর্থন করে।

তিনি স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের কথা উল্লেখ করেন, যা ভোটারদের পাশাপাশি পোলিং কর্মকর্তা এবং এজেন্টদের মধ্যে আস্থা স্থাপনের আদর্শ তৈরি করেছে।

মোমেন আরও বলেন, একটি শক্তিশালী জাতীয় নির্বাচন কমিশন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION