1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

রমজানে খাদ্যদ্রব্য মজুদের চেষ্টা করলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৫২৭ Views

রমজানে কেউ খাদ্যদ্রব্য মজুদের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজার মনিটরিং করছে ও করবে। তাদের সহযোগিতা করার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে। র‌্যাব-পুলিশও এতে সহযোগিতা করবে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশলাইন্সে সেবা প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেগুলোর দাম সারা বিশ্বে বেড়েছে। এ কথা বিবেচনা করে আসন্ন রমজানে আমাদের প্রধানমন্ত্রী ১ কোটি পরিবারকে তেল, চিনি, ডাল এবং রমজান মাস উপলক্ষে খেজুর ও ছোলা বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি, রমজান মাসের জন্য আমাদের যে খাদ্যসামগ্রী দরকার, সেটা পুরোপুরি আমাদের হাতে রয়েছে।’

তিনি বলেন, রমজান মাস আসার আগেই পণ্য কেনার জন্য সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে। কারণ পণ্য সরবরাহের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে একসঙ্গে কিনে জমা রাখবে, তাহলে পণ্যসামগ্রীর ওপর চাপ পড়ে যাবে। আমাদের সবকিছু পর্যাপ্ত মজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধু একসঙ্গে কেনার বিষয়টি পরিহার করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর সভানেত্রী ডা. আপসানা শর্মীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION