1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

ফেসবুকে দেখা দিয়েছে সমস্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৭৪৮ Views

মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবারও সমস্যা দেখা দিয়েছে। বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে ফেসবুক পেজ এবং প্রোফাইলের কাভার ফটো দেখা যাচ্ছে না। এছাড়া ফেসবুক সার্চ রেজাল্টও খালি দেখাচ্ছে। অর্থাৎ আগে যেসব প্রোফাইল বা পেজ অনুসন্ধান করা হয়েছিল সেগুলো মুছে গেছে। এমনকি সক্রিয় থাকা ফেসবুক প্রোফাইলগুলোর সবুজ বাতিও দেখা যাচ্ছে না।

ফেসবুকে পোস্ট দিয়ে অনেকে এই সমস্যার কথা জানিয়েছেন। অবশ্য সার্চ রেজাল্টে কোনো কিছু না দেখালেও প্রত্যাশিত ব্যক্তি বা পেজ খুঁজে পেতে কোনো সমস্যা হচ্ছে না।

ফেসবুকের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।
এর আগে গত ৫ মার্চ বিশ্বজুড়ে ফেসবুক পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওই সময় লগইন করা আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকে। বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান এই ভেবে যে তাদের আইডি হ্যাকিংয়ের শিকার হয়েছে।
বিশ্বজুড়ে এ নিয়ে তুমুল হইচই শুরু হলে তখন ফেসবুক বন্ধ হওয়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায় এটির পেরেন্ট কোম্পানি মেটা।
প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেন, ‘আজ (৫ মার্চ) একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’

তবে ঠিক কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এত বড় সমস্যা দেখা দিয়েছিল, সেটি স্পষ্ট করেননি মেটার এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION