আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক: প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বেঙ্গল ক্লাবের উদ্যোগে গত ২৯ এপ্রিল বুধবার রাতে অনুষ্ঠিত হয়ে গেল বৈশাখী মেলা পরবর্তী নৈশভোজ এবং মতবিনিময় সভা আটলান্টিক সিটির আর্টিক এভিনিউস্থ সংগঠনটির নিজস্ব কার্যালয়ে।


কিছু প্রবীন এবং অধিকাংশ তারুন্য নির্ভর এই সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশীদেরকে প্রতিদিনের কাজের ক্লান্তি থেকে কিছুটা প্রশান্তি দেয়ার প্রচেষ্ঠা চালিয়ে যাচেছ। আটলান্টিক সিটির অন্যান্য সামাজিক সংগঠনগুলো যখন নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য প্রবাসে বৈশাখী মেলাসহ বাংলাদেশী সংস্কৃতি নির্ভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে ঠিক তখনি তারন্য নির্ভর এই সংগঠনটি দেশীয় সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য গত ১৪ এপ্রিল মঙ্গলবার আয়োজন করেছিল বৈশাখী মেলার।

যেখানে ছিলনা তথাকথিত কোন নেতাদের আধিক্য। সুন্দর এবং পরিপাটি বৈশাখী মেলা উপহার দেয়ায় ছিল তাদের মুল লক্ষ্য।



নিউজার্সী ষ্টেটের এগ হারবার টাউনশীপের ট্রিনিটি চার্চের ইনডোর হলরুমে প্রায় ৫ শতাধিক প্রবাসীর মিলন মেলা ছিল চোখে পড়ার মত। প্রবাসে বসবাসকারী খেটে খাওয়া সাধারন জনগনকে এই বৈশাখী মেলা দিয়েছিল নির্মল আনন্দ।



ভবিষ্যতে এই ধরনের মেলার আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে কিভাবে নতুন প্রজন্মের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরা যায় তার চুল ছেঁড়া বিশ্লেষনের জন্যই এই মত বিনিময় সভার আয়োজন করা হয়েছিল। কানায় কানায় পরিপূর্ন মেলা পরবর্তী এই মতবিনিময় সভায় যোগ দিয়েছিলেন সাউথজার্সীতে বসবাসরত সমাজের সকল স্তরের প্রবীসীরা।



বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজল বারই, আনিসুর রহমান জুয়েল, এবং সদস্য সচিব কাজী লিখনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইন, সাধারন সম্পাদক মোহাম্মদ শাহীন, কুমিল্লা জেলার প্রাক্তন দায়রা জর্জ নুরুল ইসলাম,নিউজার্সী স্টেট সাউথ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ দিদার, আটলান্টিক সিটির গত নির্বাচনে মেয়র পদপ্রার্থী নাঈম খান লেবার সংগঠন আসাল নিউজার্সীর সভাপতি ফারুক হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যলয় মাস্টার্স এলামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাজী ইসলাম লিটন, আটলান্টিক সিটি রিপাবলিকান ক্লাব সভাপতি ফারুক তালুকদার, নোয়াখালী সমতির সিরাজুল হক, মোহাম্মদ জিন্নাহ, সাহজাদা ইসকেন্দার এবং জহিরুল ইসলাম সেন্টু সহ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী ও কমিউনিটির অসংখ্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে বৈশাখী মেলার সার্বিক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন মেলার আয়োজক কমিটির আহ্বায়ক মনির হোসেন, সমন্বয়ক মিরাজ খান এবং সদস্য সচিব কাজী লিখন। তাঁরা মেলার সফল আয়োজন সম্পন্ন করতে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে অতসী রায়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের সদস্য না হলেও বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর সহযোগিতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা স্নারক প্রদান করা হয়, যা উপস্থিত অতিথিবৃন্দ এবং ক্লাবের সকল সদস্যই ভূয়সী প্রশংসা করেন।সম্মাননাপত্র পাঠ করেন ক্লাবের ট্রেজারার হেলাল হাসান। হেলাল হাসান বলেন, সামাজিক কাজের ক্ষেত্রে পদ বা পরিচয়ের চেয়ে আন্তরিকতা ও সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ।


বেঙ্গল ক্লাবের সাবেক সভাপতি ফেরদৌস ইসলাম,সহকারী সাধারণ সম্পাদক শাহরু রেজা চৌধুরী, কোষাধ্যক্ষ হেলাল হাসান, মহিলা সম্পাদক অপরাজিতা সরকারসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁরা প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে বেঙ্গল ক্লাবের ধারাবাহিক ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।বেঙ্গল ক্লাবের নেতৃবৃন্দ বলেন বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির বৈশাখী মেলার ঈর্ষণীয় সাফল্যের পর তাদের ,এই আয়োজন ছিল যাঁরা নিঃস্বার্থভাবে ক্লাবের কার্যক্রমের পাশে থেকেছেন,এবং যাদের সহযোগিতা ছাড়া সুন্দর এই আয়োজন আদৌ সম্ভব হতো না তাঁদের সম্মানে। তারা আরও বলেন নৈশ ভোজ শুধু একটা ডিনার ছিল না। এটা ছিল কমিউনিটির সকল পর্যায়ের বাংলাদেশীদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরী, সম্মান এবং কৃতজ্ঞতার এক অপূর্ব মিলনমেলা। এটি ছিল আতিথেয়তায় আর আন্তরিকতায় ভরপুর এক স্মরণীয় সন্ধ্যা। তারা বলেন বেঙ্গল ক্লাব হচ্ছে সবাই মিলে ভালোবাসার বন্ধনে আবদ্ধ একটি বৃহৎ পরিবার।

সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জয় দেব কর্মকার, ভাইস প্রেসিডেন্ট আরিফ লিমন, সহ সাংগঠনিক সম্পাদক এম এ কায়সার সেক্রেটারি মামুন ইসলাম, বাদল বারই, শহিদুল ইসলাম পিঙ্কি,মাসুম বাউল,আকাশ,মারুফ. সামিউল এবং মহিলা সেক্রেটারি অপরাজিতা সরকারসহ অন্যান্য সদস্যবৃন্দ। ক্লাবের সদস্যবৃন্দ বলেন সবার ভালোবাসা, সমর্থন এবং সহযগিতাই হচ্ছে আমাদের গর্ব।


অনুষ্ঠানে আটলান্টিক সিটির ৫ ওয়ার্ড থেকে সম্ভাব্য ডেমোক্রেটিক কাউন্সিলম্যান পদপ্রার্থী শাহরু রাজা চৌধুরী বাংলাদেশি কমিউনিটির জন্য ৫০০ লোকের ধারণক্ষমতা সম্পন্ন একটি বিশাল হলরুম তৈরীর পরিকল্পনার কথা ঊল্লেখ করে সকলের সহযোগিতার আশা ব্যক্ত করেন। এদিকে ক্লাবের সাধারন সম্পাদক কাজল বারই অনুষ্ঠানস্থলে স্থান স্বল্পতার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন আটলান্টিক সিটিতে রাজনৈতিক এবং সামাজিক দিধাদন্ধ মুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য তাদের এই সংগঠন সকল প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
সাংস্কৃতিক পর্বে মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন জামান ও মাসুম বাউল, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মজাদার নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু।