1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ফার্মগেটে জোড়া ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৭ Views

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দুই জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মো. এমদাদুল হক খান (৫৬) ও সামিট গ্রুপের ইঞ্জিনিয়ার মো. নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। তারা দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

তিনি বলেন, ফার্মগেট এলাকার ফার্মভিউ সুপার মার্কেট থেকে ছুড়ে রাস্তায় জোড়া ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

একজনকে আটকের বিষয় তিনি বলেন, পথচারীদের সহযোগিতায় একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION