1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ইসরায়েল-হামাস সংকট অর্থনীতির জন্য ভূমিকম্প: আইএমএফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৬৬৩ Views

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধকে মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য ‘ভূমিকম্প’ বলে আখ্যায়িত করেছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যপ্রাচ্য ও কেন্দ্রীয় এশিয়া শাখার প্রধান নির্বাহী জিহাদ আজৌর।

শুক্রবার (১৩ অক্টোবর) মরক্কোর রজধানী রাবাতে আইএমএফ এশিয়া ও আফ্রিকা শাখার এক সম্মেলনে তিনি এই কথা বলেন ।

এক প্যানেল আলোচনা সভায় তিনি তার অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের স্বল্পোন্নত অঞ্চলগুলোর অর্থনৈতিক উন্নয়ন দিন দিন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই অঞ্চলে এখনও অনেক অমীমাংসিত মৌলিক সমস্যা রয়ে গেছে। এর সাথে যুক্ত হয়েছে ইসরায়েল-হামাস সংকট যা অর্থনীতির জন্য ভূমিকম্পের মতো ভয়াবহ হতে চলেছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে  এই সংঘাতের যে স্বল্প ও মধ্যম মেয়াদী প্রভাব পড়বে তা রীতিমতো একটা ভূমিকম্প।

তিনি আরও বলেন, এই সপ্তাহের শুরু হতে না হতেই তেলের দাম ৫ ডলার বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে তেলের বাজারে তার সরাসরি প্রভাব পড়েছে। মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য ব্যাপারটি খুবই চ্যালেঞ্জিং বলে তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION