1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

রায় ঘোষণার পরপরই গ্রেফতার ইমরান খান

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৬৭০ Views

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দেন।

শনিবার (৫ আগস্ট) দুপুরে পাকিস্তানের লাহোরের জামান পার্কের বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন’র তথ্যমতে, তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন ইসলামাবাদের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

ইমরানে খানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করেন দেশটির নির্বাচন কমিশন। মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

এদিকে, পিটিআই’র পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছর অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ইমরান খান। এরপর তিনি ও তার দল নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে আসছেন। ক্ষমতাচ্যুত হওয়ায় যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনীকে দায়ী করেন সাবেক এই ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION