1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ভারত ভ্রমণে করোনার সনদ লাগবে না

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৬০৫ Views

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের বাধ্যতামুলক করোনা টিকা সনদ প্রদান শিথিল করেছে স্বাস্থ্য অধিদফতর। এখন থেকে কেবল পাসপোর্ট ভিসা থাকলেই যাতায়াত করা যাবে দুই দেশের মধ্যে।

বৃহস্পতিবার (০৬ জুলাই) থেকে বেনাপোল বন্দর দিয়ে কোনো টিকা সনদ বা করোনা পরীক্ষার কাগজ ছাড়া পাসপোর্টধারীরা ভারত যাতায়াতের সুযোগ পাচ্ছে।

ঝামেলা মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের। দেশ এবং বিশ্বের বর্তমান করোনা পরিস্থিতি, আক্রান্ত ও মৃত্যুহার সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য অধিদফতর। পরে দেশের সবগুলো স্থলবন্দর, নৌবন্দর, বিমান বন্দর ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিঠির অনুলিপি পাঠানো হয়।

ভারতগামী যাত্রী পরিমল দেবনাথ জানান, প্রতিদিন গড়ে ৭ হাজার পাসপোর্টধারী দুই দেশের মধ্যে যাতায়াত করে। যাদের ৫০ শতাংশ চিকিৎসা, ৩৫ শতাংশ দর্শনীয় স্থান ভ্রমণ, ৫ শতাংশ ব্যবসা ও ১০ শতাংশ উচ্চ শিক্ষা গ্রহণে ভারতে যায়। করোনার সব শর্ত তুলে নেওয়ায় ভোগান্তি ছাড়া স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারছি।

পাসপোর্টধারী যাত্রী রহমান জানান, করোনার বিধি নিষেধ প্রত্যাহারে স্বস্তি ফিরলেও যাত্রী পারাপারে বন্দরের আরো ভাল ব্যবস্থাপনা দরকার।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা লক্ষিন্দার কুমার দে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি তারা হাতে পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। এখন থেকে করোনার সব শর্ত শিথিল করা হয়েছে। টিকা সনদ বা করোনা পরীক্ষার কোন কাগজ ভারত ভ্রমণ বা ফেরার সময় লাগবে না। এ সংক্রান্ত নির্দেশনা ইমিগ্রেশনে টানানো হয়েছে।

জানা যায়, চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ২০২০ সালের ৮ মার্চ প্রথম দেশে সংক্রমণ দেখা দেয়। এতে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সরকার বিদেশ ভ্রমণের ওপর নানান শর্ত ও বিধি নিষেধ জারি করে। ভ্রমণ নিষেধাজ্ঞায় আটকা ব্যবসা, চিকিৎসা ও উচ্চ শিক্ষা গ্রহণ বাধা হয়। বিদেশ থেকে ফিরে ১৫ দিনের কোয়ারেন্টাইন। বিদেশ যেতে করোনা পরীক্ষার সনদ গ্রহণে একদিকে ভোগান্তি অন্য দিকে অর্থদণ্ড গুণতে হয়েছে। গত মাসের ৩০ জুন পর্যন্ত দেশে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৫৫৩ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মত্যু হয়েছে ২৯ হাজার ৪৬২ জনের। তবে করোনার দ্বিতীয় বছর থেকে সংক্রমণ কমতে শুরু করে দেশে। এতে ধীরে ধীরে শর্ত শিথিল করে সরকার। বর্তমানে দেশ-বিদেশ সবখানে করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় বিবেচনা করে সব শর্ত শিথিল করে স্বাস্থ্য অধিদফতর। এতে হয়রানি ও ভোগান্তি ছাড়ায় কেবল পাসপোর্টে ভিসা নিয়ে যাত্রীরা স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারছে ভারত-বাংলাদেশের মধ্যে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION