1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

অস্ট্রেলিয়ার সামরিক প্রতিমন্ত্রী ম্যাট থিচুয়েটের সাথে আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭০৫ Views

বাংলাদেশ আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. মো সিরাজুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্থানীয় সময় ৭ জুন (বুধবার) সিডনীতে অস্ট্রেলিয়ার সামরিক প্রতিমন্ত্রী ম্যাট থিচুয়েটের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এক ঘণ্টা স্থায়ী এই বৈঠকে অস্ট্রেলিয়ান লেবার পার্টির এই মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. মো সিরাজুল হক।

অস্ট্রেলিয়ায় একটা মহল বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে নেতিবাচক ভাবে প্রচার করে বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে কঠোর কোন পদক্ষেপ নেবার জন্য উস্কানি দিয়ে আসছিল। বিশেষত আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কুচক্রী মহল আরও সক্রিয় হইয়ে উঠেছে।

অস্ট্রেলিয়ার সামরিক প্রতিমন্ত্রী ম্যাট থিচুয়েটের কাছে দেশের অর্থনীতি ও মানবাধিকারের সঠিক চিত্র তুলে ধরে আওয়ামীলীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. মো সিরাজুল হক একটি লিখিত স্মারকলিপি পেশ করে তা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বরাবরে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

অস্ট্রেলিয়ার সামরিক প্রতিমন্ত্রী ম্যাট থিচুয়েট বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে অতীতের মত সুসম্পর্ক বজায় রাখবে। এই সভায় উপস্থিত প্রতিনিধিদের মধ্যে নিউ সাউথ বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র শাখাওয়াত শামীম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান বক্তব্যে বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সুসম্পর্ক ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিভাবে দেশ এগিয়ে যাছে তা জানানোর পাশাপাশি অস্ট্রেলিয়ায় একটি কুচক্রী মহল নেতিবাচক ভাবে বাংলাদেশকে তুলে ধরেছে সেই ব্যাপারেও অবহিত করেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, যুব মহিলা লীগ নেত্রী পারভীন খায়ের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা অর্ক হাসান, ফাহাদ আসগর, সিডনি আওয়ামী লীগ নেতা জাহিদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION