1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, দুই শতাধিক যাত্রীকে জরিমানা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৬৪২ Views

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ২০৫ যাত্রীকে মোট ৩০ হাজার ৭৩০ টাকা জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ।

শনিবার (২০ মে) সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

তিনি বলেন, আজকে (শনিবার) বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে পার্বতীপুর থেকে রাজশাহী আসছিলাম। ভাবলাম শুধু শুধু বসে থাকার চেয়ে ট্রেনটি ঘুরে দেখা জরুরি, ট্রেনে যাত্রীর শেষ নেই। আসনবিহীন ২৫ শতাংশ টিকেট শেষ হওয়ায় টিকিট না পেয়ে অনেকেই বিনা টিকিটে যাত্রা করছিলেন।

তিনি আরও বলেন, ট্রেনে প্রায় ৫০ জন ধান কাটা শ্রমিক পাওয়া গেল। যাদের সবাই টিকিট কেটেছেন। বিষয়টা ভাবতেও ভালো লাগে এদের মধ্যে কোন জটিলতা নেই। এদিন নাটোর পর্যন্ত ট্রেন পরিদর্শন ও টিকেট চেকিং কার্যক্রম চালানো হয়েছে। এ পর্যন্ত ট্রেনে সর্বমোট ২০৫ জন টিকেটবিহীন যাত্রী শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ৩০ হাজার ৭৩০ টাকা আদায় করা হয়।

তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেল কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION