1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৭৫ বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৬০২ Views

সঙ্কটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশি নাগরিক খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, “যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।”

তিনি আরো বলেন, “আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু ও অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠাব। বাকিরা পরের জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।”

দুই দিন আগে খার্তুম থেকে বাসে করে ৬৫০ জন বাংলাদেশী পোর্ট সুদানের উদ্দেশে রওনা হন। তারা লোহিত সাগর অতিক্রম করার জন্য পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দর পর্যন্ত ১২ ঘণ্টার যাত্রা করবেন।

প্রতিমন্ত্রী বাংলাদেশী নাগরিকদের কর্মকর্তাদের সাথে সহযোগিতা করার আহ্বান জানান, কারণ তারা নিরাপদ স্থানান্তর সম্পূর্ণ করতে তাদের জীবনের ঝুঁকি নিচ্ছেন।

যারা কর্মকর্তাদের নির্দেশনা মানতে অস্বীকার করবে, তাদের আইনি পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি।

তিনি তার ফেসবুক পোস্টে বলেন, “কয়েকজনের জন্য সকলের জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলব না।”

যেসব বাংলাদেশীর পাসপোর্ট আছে, তাদের অবিলম্বে জাহাজে নেয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে ব্যবস্থা করা হয়েছে। যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল ডকুমেন্ট দেয়া হবে ও বেশ কয়েকটি সৌদি জাহাজ থাকায় তারা পরে জাহাজ পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION