1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি। বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ২৮ জন ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

স্পেনে ইউক্রেনের দূতাবাসে লেটার বোমা বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৫১৬ Views

স্পেনের রাজধানী মাদ্রিদে ইউক্রেন দূতাবাসে কূটনৈতিক প্রতিনিধিদের সদর দফতরে লেটার বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে ইউক্রেন দূতাবাসে এঘটনা ঘটে। স্প্যানিশ পুলিশ বিস্ফোরণের ঘটনা তদন্ত করছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেছেন, মাদ্রিদে ইউক্রেনের দূতাবাসে মেইল বিতরণের অংশ হিসেবে একটি খাম পায়। একজন নিরাপত্তা প্রহরী খামটি চেক করার সময় সেটি বিস্ফোরিত হয়। তিনি হালকা আঘাত পেয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা পাচ্ছেন। স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, আহত কর্মী কোন সাহায্য ছাড়াই একটি স্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা সব ইউক্রেনীয় দূতাবাসের নিরাপত্তা দ্রুত জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং স্পেনকে বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে বলেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION