আটলান্টিকসংবাদ ডেস্ক: গত ৪ আগষ্ঠ ২০২৬ মঙ্গলবার যক্তরাষ্ট্রের নিউজার্সীতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির মিলন মেলা। প্রায় শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মিলন মেলায় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সদস্য ছাড়াও অন্যান্য বাংলাদেশীরা অংশগ্রহন করেছিলেন । নিউজার্সী ষ্টেটের মাউন্ট লরেল সিটির লরেল একরস পার্কে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির ভিন্নধর্মী এই আয়োজনে উপস্থিত সকলের মধ্যেই ছিল আনন্দ এবং উদ্দীপনা।ডিস্ট্রিক গভর্নর জেফ ইপায়ানো, ফাস্ট ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন কাজী ইসলাম, পিডিজি টেরী রোসাইয়েক,লায়ন ডিস্ট্রিক ১৬-এল ট্রাষ্ট্রি বোর্ড সদস্য শ্রী পিন্টু রয়, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির আউট গোয়িং সভাপতি লায়ন আকবর হোসাইন এবং ইন কামিং সভাপতি মোহাম্মদ রহমান বাবুলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ বেলুন উড়িয়ে মিলন মেলার উদ্ভোধন করেন ।

এরপরই শুরু হয় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বার্ষিক মিলন মেলার আনুষ্ঠানিকতা। বিশ্বব্যাপী মানব কল্যানে নিয়োজিত লায়ন্স ক্লাবের মিলন মেলা মানেই যুক্তরাষ্ট্র্রের নিউজার্সী ষ্টেটের বাংলাদেশীদের কাছে ভিন্ন আমেজে দিন কাটানো। সচরাচর অন্যান্য সংগঠনের মত মিলন মেলা হয় না লায়ন্স ক্লাবে। তাই সন্মান এবং গৌরবের সাথে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বার্ষিক মিলন মেলায় আমন্ত্রিত অতিথীরা অংশগ্রহন করে থাকেন। এইবারও প্রায় ২০ আমন্ত্রিত পরিবার মিলন মেলায় অংশ নিয়েছিলেন।

সকাল এগারটায় নাস্তার পর্ব লায়ন মোজাহের আলীর রান্না করা আলুর দম, ডাল পুরী, খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় । দুপুর দুটায় লায়ন মোহাম্মদ রহমান বাবুল, লায়ন মীর হোসেন, লায়ন আবদুর রফিক এবং লায়ন পিন্টু রয়ের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় বিভিন্ন রকম খেলাধুলার প্রতিযোগিতা। তারই মাঝে সবাইকে সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে রাখেন স্থানীয় সংগীত শিল্পী শিউলী, আফরোজা মুন্নী এবং আসিফ আনোয়ার এবং মোহাম্মদ জামান। এরই সাথে অনুষ্ঠানে লায়ন মীর হোসাইন হেভেনের ভিন্নধর্মী কয়েকটি খেলার আয়োজনে মিলন মেলায় নিয়ে আসে আনন্দের ভিন্নতা।


অনুষ্ঠানে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির ২০২৬-২০২৭ সালের ক্লাব অফিসারদের নাম ঘোষনা করেন নব-নির্বাচিত লায়ন সভাপতি মোহাম্মদ রহমান বাবুল, আইপিপি/ সাইট চেয়ার পারসন আকবর হোসাইন, ক্লাব সাধারন সম্পাদক লায়ন ইসরাত জাহান, কোষাধক্ষ্য লায়ন সেলিম আলম, যুগ্ন- কোষাধক্ষ্য লায়ন মীর হোসেন হেভেন, যুগ্ন সাধারন সম্পাদক লায়ন লায়ন জয়া রয়,সহ-সভাপতি ১.লায়ন জহিরুল ইসলাম বাবুল, ২.সহ-সভাপতি লায়ন আবদুর রফিক, ৩.সহ-সভাপতি লায়ন মোহম্মদ হোসেন জনি, মেম্বারশীপ চেয়ারপারসন লায়ন ফারুক তালুকদার,, লায়ন টেমার লায়ন শহিদউল্লাহ, টেইল টুইস্টার লায়ন মোহাম্মদ শাহ, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন কাজী ইসলাম, সার্ভিস চেয়ারপারসন লায়ন লায়ন শ্রী পিন্টু রয়, ডাইরেক্টর লায়ন তানিম চৌধুরী, লায়ন ফারুক তালুকদার, লায়ন মোজাহের আলী, লায়ন আবুজাফর ভূইয়া, লায়ন জাকিয়া তানিয়া, লায়ন মোহাম্মদ উল্লাহ আজিজ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সজল চক্রবর্তীকে বিশেষভাবে ধন্যবাদ জানান সভাপতি মোহাম্মদ রহমান বাবুল।


বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি নিউজার্সীর বাংলাদেশীদের মধ্যে সবছেয়ে পুরানো এবং অন্যতম জনপ্রিয় সংগঠন। বাংলাদেশীদের কল্যানে নিয়োজিত এই সংগঠনটি ইতিমধ্যে ২৫ বছর অতিক্রম করেছে। বিকেল চারটায় শুরু হয় স্থানীয়ভাবে রান্না করা সুস্বাধু খাবার পরিবেশন। খাবার শেষে বিকেল পাঁচটা থেকে ৭টা পর্যন্ত চলতে থাকে বিভিন্ন ধরনের খেলাধূলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান যা পরিচালনা করেন লায়ন মীর হোসেন হেভেন।সবশেষে পুরুষ্কার বিতরনী এবং রেফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।