1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

বিশিষ্ট লেখক আহমেদ আব্দুস সোবহানের স্মরণ সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৬ Views

নিজস্ব প্রতিবেদক

বেতাগী প্রগতি ফোরাম, ঢাকার আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বিশিষ্ট লেখক, বিসিএস ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ আব্দুস সোবহানের আকস্মিক মৃত্যুতে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেতাগী প্রগতি ফোরামের সভাপতি গোলাম কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এবং সাবেক অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকারের সঞ্চালনায় এ স্মরণসভায় মরহুমের পরিবারের পক্ষে কনিষ্ঠ কন্যা সৌমিতা নওরিন ঊর্মি ও জামাতা সাব্বিরসহ বিসিএস ৮২ ব্যাচের বেশ কয়েকজন সাবেক সচিব ও অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন।

স্মরণসভার শুরুতেই মরহুম আহমেদ আব্দুস সোবহানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অত:পর মরহুম আহমেদ আব্দুস সোবহানের মৃত্যুতে বেতাগী প্রগতি ফোরাম কর্তৃক লিখিত শোকবার্তা পাঠ ও মরহুমের পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করেন প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা জনাব ওয়াজেদ কামাল।

স্মরণসভায় মরহুম আহমেদ আব্দুস সোবহানের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সরকারের সাবেক সচিব ড: মোহাম্মদ আলী খান, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সাবেক সচিব জনাব হুমায়ুন খালিদ, সাবেক অতিরিক্ত সচিব জনাব বদিউল আলম, সাবেক অতিরিক্ত সচিব মো: আলাউদ্দিন, সাবেক অতিরিক্ত সচিব জনাব মোখলেসুর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব নাজমুল হুদা শামীম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) রাসেল সাবরিন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডা: মজিবর রহমান, প্রগতি ফোরামের অন্যতম উপদেষ্টা আব্দুস শুকুর ও মরহুমের জামাতা সাব্বির।

স্মরণসভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ডা: রুহুল আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION