1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৫৯

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ Views

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৯ জনে পৌঁছেছে। হাউজিং কমপ্লেক্সের সবগুলো ব্লকে অনুসন্ধানের পর আজ বুধবার পুলিশ এ তথ্য জানিয়েছে। তবে, এটিই চূড়ান্ত সংখ্যা নাও হতে পারে বলে জানানো হয়েছে।

হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তাই পো জেলার একটি হাউজিং কমপ্লেক্সে গত বুধবার পর্যন্ত জ্বলতে থাকা আগুনটি ১৯৮০ সালের পর সে দেশে সবচেয়ে প্রাণঘাতী।

পুলিশ কমিশনার জো চৌ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ১৫৯ জনের মরদেহ পেয়েছি, যার মধ্যে ১৪০ জনের মরদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সম্পূর্ণ ভবন অনুসন্ধানের পর এটি তাৎক্ষণিক সংক্ষিপ্ত প্রতিবেদন।

তিনি উল্লেখ করেন, নিহতের সংখ্যা এখনো সংশোধন করা হতে পারে। কারণ, আমাদের সদস্যরা সন্দেহজনক মানব হাড় খুঁজে পেয়েছেন, এ ব্যাপারে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন।

তিনি আরো বলেন, নিহতের মধ্যে অন্তত ৯১ জন নারী এবং ৪৯ জন পুরুষ। এক বছর বয়সী শিশু থেকে ৯৭ বছরের বৃদ্ধ পর্যন্ত নিহতের তালিকায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION