1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নীতিতে পরিবর্তন নিয়ে এফডিএ’র সাবেক কর্মকর্তাদের উদ্বেগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭১ Views

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’র ১২ জন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা দেশটির ভ্যাকসিন নীতিতে সম্ভাব্য পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

কোভিড-১৯ ভ্যাকসিনকে শিশুদের মৃত্যুর জন্য দায়ী করার দাবির একটি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার পর তারা নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই সতর্কতাবার্তা দেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই কর্মকর্তারা জানিয়েছে, ‘ভ্যাকসিনের নিরাপত্তা সম্পর্কে এফডিএ’র সাম্প্রতিক মন্তব্য ও প্রস্তাবিত নীতিগত পরিবর্তন আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এসব পরিবর্তন কার্যকর হলে, বহুদিনের প্রতিষ্ঠিত সেই নিয়ন্ত্রক কাঠামো দুর্বল হয়ে পড়বে, যা ভ্যাকসিনকে নিরাপদ, কার্যকর ও প্রয়োজনের সময় জনগণের জন্য সহজলভ্য রাখতে গড়ে তোলা হয়েছে।’

ফাঁস হওয়া এফডিএ’র অভ্যন্তরীণ মেমোটি বর্তমান সিনিয়র কর্মকর্তা বিনয় প্রসাদ স্বাক্ষরিত।

এতে একটি অপ্রকাশিত বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে দাবি করা হয় যে কোভিড-১৯ ভ্যাকসিন কমপক্ষে ১০ জন শিশুর মৃত্যুর জন্য দায়ী হতে পারে।

যদিও নথিটি আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি, তবুও এটি নীতিনির্ধারকদের মধ্যে তীব্র আলোড়ন তৈরি করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক আরও বেড়েছে। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের স্বাস্থ্যনীতি পরিচালনার দায়িত্ব দিয়েছেন স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রকে।
কেনেডি জুনিয়র দীর্ঘদিন ধরে ভ্যাকসিন-বিরোধী বক্তব্য ও ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য সমালোচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION