1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় হামলায় সকল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২০৩ Views

ক্যারিবীয় অঞ্চলে কথিত একটি মাদকবাহী নৌযানে দ্বিতীয়বার হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে ওই নৌযানের আরোহীদের সকলেই নিহত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন গণমাধ্যম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মাদকবাহী নৌযানটিতে প্রথম ক্ষেপণাস্ত্র হামলায় ওই নৌযানের বেশ কয়েকজন বেঁচে গিয়েছিল।

দ্বিতীয়বার নৌযানটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এর আরোহীদের সকলের মৃত্যু নিশ্চিত করা হয়।

এই নৌযানগুলো আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের সঙ্গে জড়িত বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে।

অভিযানের আগে, সৈন্যদেরকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের একটি নির্দেশনায় বলা হয় যে নৌযানে থাকা সকলকে হত্যা করতে হবে।

ওয়াশিংটন পোস্ট ও সিএনএন উভয়ই অভিযানের সঙ্গে যুক্ত নাম প্রকাশ না করে সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, ‘সবাইকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়।’

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কথিত ঘটনাটি প্রথম দিকের এই হামলাগুলো ২ সেপ্টেম্বর ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌযানগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে  শুরু হয় এবং এর পর থেকে বিভিন্ন সময়ে এ সব অঞ্চলে হামলা চালানো হয়।

ওয়াশিংটন দাবি করেছে যে এই নৌযানগুলো আন্তর্জাতিক জলসীমায় মাদক পাচারের জন্য ব্যবহৃত হত।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর ওই ঘটনা ঘটে। ওই নৌযানকে লক্ষ্য করে মার্কিন সেনাবাহিনী ম হামলা চালায়। এই হামলার পর নৌযানটিতে বেঁচে যাওয়া দুই জন আরোহীকে জ্বলন্ত জাহাজের সঙ্গে আঁকড়ে থাকতে দেখা যায়। তারপর আবার তাদের লক্ষ্য করে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।

এএফপির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে জানা গেছে, ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদকবাহী নৌযানে বারবার মার্কিন সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।

শুক্রবার, হেগসেথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ‘ক্যারিবিয়ান অঞ্চলে বর্তমান অভিযানগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক উভয় আইনের অধীনেই বৈধ।’

শুক্রবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের এক প্রতিক্রিয়ায়, ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান সেথ মোল্টন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, ‘বেঁচে থাকা ব্যক্তিদের হত্যা করা স্পষ্টতই বেআইনি কাজ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION