1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে ১২৮, এখনও নিখোঁজ ২০০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২১৪ Views

হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ১২৮ জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে। ভবনগুলোর ভেতরে আরও ১৬ জনের মরদেহ আছে বলে ধারণা করা হচ্ছে এবং এখনও ২০০ জনের খোঁজ পাওয়া যায়নি।

নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছেন। ১১ জন ফায়ার ফাইটারসহ আহতের সংখ্যা ৭৯ জন। শুক্রবারও (২৮ নভেম্বর) উদ্ধার অভিযান চলছে, তবে সাহায্যের জন্য আসা ২৫টি অনুরোধে এখনো সাড়া দেওয়া সম্ভব হয়নি।

গত বুধবার তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট আবাসিক এলাকার কয়েকটি বহুতল ভবনে আগুন লাগে। ২০২৪ সালের জুলাই থেকে সংস্কার কাজ চলছিল এমন আটটি আবাসিক ব্লকের চারপাশে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংস্কার কাজে ব্যবহৃত অত্যন্ত দাহ্য উপাদান আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ। প্রশাসন আগুনের সূত্রপাত খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

সংস্কার কাজের সঙ্গে জড়িত কোম্পানির পরামর্শদাতা প্রতিষ্ঠান উইল পাওয়ার আর্কিটেক্টসের দুই পরিচালককে হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন শুক্রবার গ্রেপ্তার করেছে।

এই ঘটনার অবহেলাজনিত হত্যা মামলায় এর আগে সংস্কারকারী প্রতিষ্ঠান প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেপ্তার হন। প্রায় ৩৩০ মিলিয়ন হংকং ডলারের এই সংস্কার কাজে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু করেছে কমিশন।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION