1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩৯৫ Views

ট্রাম্প প্রশাসন ফেডারেল সরকারের শাটডাউনের (অচলাবস্থার) মধ্যে শুক্রবার বেতন ছাড়া কর্মরত এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ওপর চাপ কমাতে ফ্লাইট সংখ্যা কমানোর নির্দেশ দেয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে সহস্রাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শাটডাউনের কারণে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়া ৪০টি বিমানবন্দরের মধ্যে আটলান্টা, নিউ ইয়র্ক, ডেনভার, শিকাগো, হিউস্টন এবং লস অ্যাঞ্জেলেসের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিরোধ চলছে। বিশেষ করে স্বাস্থ্য বিমার ভর্তুকি নিয়ে বিরোধের কারণে অক্টোবর ১ থেকে সরকারি অর্থায়ন স্থগিত হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রে প্রায় ছয় সপ্তাহের সরকারি অচলাবস্থার কারণে অনেক সরকারি কর্মচারি, বিশেষ করে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ কর্মীরা, বেতন ছাড়াই কাজ করছেন অথবা ছুটিতে আছেন।

ফ্লাইট হ্রাস ধীরে ধীরে কার্যকর হচ্ছে, চার শতাংশ থেকে শুরু করে এবং কংগ্রেস তহবিল চুক্তিতে পৌঁছাতে না পারলে পরের সপ্তাহে ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার ১,০০০ এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে যে, রিগ্যান ন্যাশনাল এ বিমানযাত্রীদের গড় বিলম্ব ৪ ঘণ্টা ছিল, ফিনিক্সে ৯০ মিনিট এবং শিকাগো ও সান ফ্রান্সিসকোতে এক ঘণ্টার বিলম্ব ছিল।

আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সিএনবিসিকে বলেন, ‘এটা বিরক্তিকর। আমাদের এই অবস্থানে থাকার দরকার ছিল না।’

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি এই অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করে বলেছেন, সরকার পুনরায় চালু করার জন্য তাদের ভোট দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION