1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

যুক্তরাজ্যে হঠাৎ অচল হোয়াটসঅ্যাপ, ভোগান্তিতে ব্যবহারকারীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৬২ Views

যুক্তরাজ্যের হঠাৎ করেই অচল হয়ে পড়েছে হোয়াটসঅ্যাপ। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ব্যবহারকারীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে দুপুর ১টার পর থেকে এই সমস্যা শুরু হয়। ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী নানা সমস্যার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।

ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ খুলতেও পারছেন না। তারা কোনো মেসেজ দিতে পারছেন না। এমনকি তাদের পূর্বের চ্যাট বা আলাপও হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে না।

সমস্যা কখন ঠিক হবে তা এখনো পরিস্কার নয় । হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটাও এ বিষয়ে এখন কোনো মন্তব্য করেনি।

ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে হোয়াটসঅ্যাপজনিত রিপোর্টকৃত সমস্যার ৮৩% ওয়েবসাইট সংক্রান্ত, অ্যাপ নয়। দেশটিতে হোয়াটসঅ্যাপ ওয়েবসাইট ঠিকমতো কাজ করছে না এমন রিপোর্টের সংখ্যা গত কয়েক ঘণ্টায় বেড়েছে।

বিশ্বব্যাপী হাজার হাজার ব্যবহারকারী এই মেসেজিং অ্যাপ ব্যবহার করার সময় সমস্যার সম্মুখীন হয়েছেন। ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, পেরু, ইতালি ও কোস্টারিকা-সহ বিভিন্ন দেশে ব্যবহারকারীরা একই সমস্যার মুখোমুখি হয়েছেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমস্যার সমাধানের জন্য ব্যবহারকারীরা অ্যাপ পুনরায় চালু বা আপডেট করতে পারেন। এছাড়া ওয়েবের ক্যাশ ক্লিয়ার করা এবং ভিন্ন ব্রাউজারে ওয়েবসাইট ব্যবহার করাও সমস্যার সমাধান দিতে পারে।

এই মেসেজিং অ্যাপের বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০০ কোটি যা এটিকে বিশ্বের বৃহত্তম মেসেজিং অ্যাপে পরিণত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION