1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ Views

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার পশ্চিমাঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) মধ্যরাতে কিরইয়ানদঙ্গ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বাস ও আরও দুটি যানবাহনের মধ্যে।

উগান্ডা পুলিশ জানিয়েছে, গুলু মহাসড়কে বিপরীত দিকের দুটি বাস তাদের পেছনে থাকা যানবাহনকে ওভারটেক করছিল। তখন কিরইয়ানদঙ্গ শহরের কাছে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বহু যাত্রী নিহত হন ও অনেকেই গুরুতর আহত হন।

উগান্ডার রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেন, ‘দুর্ঘটনার পর রাস্তায় বহু মানুষ হাত-পা ভাঙা ও রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। উদ্ধার তৎপরতা দেরিতে শুরু হওয়ায় আহতরা দীর্ঘ সময় রাস্তায় কষ্টে ছিলেন।‘

উগান্ডায় ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৪৪ জন নিহত হয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এর আগের বছর ২০২৩ সালে সড়কে প্রাণ গিয়েছিল ৪ হাজার ৮০৬ জনের এবং ২০২২ সালে নিহত হন ৪ হাজার ৫৩৪ জন। এতে স্পষ্ট দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনার সংখ্যা ভয়াবহ হারে বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সড়কের সরুতা, যানবাহনের বেপরোয়া গতি ও নিয়ন্ত্রণহীন ওভারটেকিং- এই তিনটি কারণ উগান্ডার সড়ক দুর্ঘটনা বৃদ্ধির জন্য দায়ী। এই মর্মান্তিক ঘটনার পর সড়ক নিরাপত্তা নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION