1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন: হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ Views

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার আদালত এ আদেশ দেন। এ আদেশের ফলে ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হতে বাধা নেই।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।

ব্রিফিংয়ে আইনজীবী শিশির মনির বলেন, এটা অনেকটাই নজিরবিহীন। গত ২৬ আগস্ট আমরা চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছি। এরপর আরও ৫ দিন চলে গেছে, এই প্রেক্ষিতে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, নির্বাচন প্রক্রিয়া যদি স্থগিত থাকে তাহলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘণ্টা-মিনিটের হিসাব ধরে যত দ্রুত সম্ভব আমরা চেম্বার আদালতে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে একটি পিটিশন দায়ের করব।

এর আগে, ডাকসু নির্বাচনের ওপর আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী- সেইসব বিষয়েও জানতে চান আদালত।

এক রিট আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন।

তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বারে আদালতে গেলে ঘণ্টাখানেকের মধ্যেই নির্বাচন স্থগিত করার আদেশটি আটকে গেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION