1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৩১ Views

তিন দফা দাবিতে আজ বুধবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন চালান। তবে আশ্বাস না পেয়ে শেষ পর্যন্ত তারা লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন। বুধবার সকাল ১০টায় শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ সাংবাদিকদের জানান, এ কর্মসূচিতে সারা দেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত নন-ভায়োলেন্ট উপায়ে আন্দোলন করেছি। ভবিষ্যতেও দেশবাসীকে সঙ্গে নিয়েই দেশের কল্যাণে আমাদের দাবিগুলো আদায় করতে চাই। কোনো ডিপ্লোমা বা কারো বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন প্রকৌশল খাতের সংস্কারের জন্য।’

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো:

১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।

২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।

৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

এ ছাড়া সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় দ্রুত দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION