1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবি: উদ্ধার ১৪ জেলে , নিখোঁজ ৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৮০ Views

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার এফবি মায়ের দোয়া ডুবির ঘটনায় ১৪ জেলে উদ্ধার এবং ৬ জন নিখোঁজ রয়েছেন।

ঘটনা ঘটে ২০ আগস্ট বুধবার। পাইপ বয়া সংলগ্ন এলাকায় ভেসে থাকা ১৩ জেলেকে একটি ছোট মাছধরা ট্রলার উদ্ধার করে। একই দিনে পায়রা বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে অন্য একটি মাছধরা ট্রলার আরও ১ জেলেকে উদ্ধার করে।

নিখোঁজ জেলেদের মধ্যে রয়েছেন:আবু তাহের (৫৫),কামাল (৩৫),রিয়াজ উদ্দিন (২২),তমিজ (১৮),সোহাগ (২০), শাহাবুদ্দিন (৪৫)।

উদ্ধার হওয়া ১৪ জেলেকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলে চট্টগ্রামের বাঁশখালি এলাকার বাসিন্দা।

উল্লেখ্য, ১৬ আগস্ট ২০২৫ শনিবার চট্টগ্রামের বাঁশখালি এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলারটি ২০ জন জেলের সঙ্গে গভীর সমুদ্রে যায়। ১৭ আগস্ট ভোররাতে বঙ্গোপসাগরের শেষ বয়া থেকে ৯০ কিলোমিটার দূরে উত্তাল ঢেউয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION