1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি। বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ২৮ জন ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৯১ Views

মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুয়ালালামপুরের জালান বারাত, জালান মেলাতি ও জালান ইম্বি ও এর আশেপাশের ছয়টি আবাসিক ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন বিভাগের এ তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও পাসের শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধ অভিবাসীদের নিয়োগকারী ব্যবসা পরিচালনার অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন বিদেশীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন বাহিনীর প্রায় ১৮৫ জন সদস্যের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে ১৬৫ বাংলাদেশি ছাড়াও নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। যাদের সবার বয়স ২৫ থেকে ৬৫ বছর।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে ৮৯৫ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। যাদের মধ্যে ৫০৬ জনকে আটক করা হয়। কিছুদিন পরপর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্কে প্রবাসীরা।

এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট ৫২ হাজার ৩১৮ প্রবাসির কাগজপত্র যাচাই বাছাই শেষে ২২ হাজার ৪৮৬ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। 
 
এছাড়া অবৈধ বিদেশিদের কাজ দেয়ার অভিযোগে ৪৯১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগ। আটক হওয়াদের পরবর্তী তদন্তের জন্য বর্তমানে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION