1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

ঝিনাইদহ সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫২৭ Views

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বেলা ৪টা পর্যন্ত মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন। সেসময় বেনীপুর বিওপি সদস্যরা অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করে। পৃথক অভিযানে বাঘাডাংগা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে চার নারী ও ২ শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করে। এছাড়া মেদিনীপুর, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির থেকে ২ নারী ও ২ শিশুসহ ৭ জনকে আটক করে বিজিবি।

আটককৃত পুরুষদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদক বিজিবির স্টোরে জমা করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION