1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে কমিশন: সিইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৫ Views

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কাজ করছে। তবে জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) মিলনায়তনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে নিচ্ছি। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।

‘জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব’ স্থানীয় সরকার সংস্কার কমিশনের এমন পর্যবেক্ষণ প্রসঙ্গে সিইসি বলেন, আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়। যদিও সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে, জুনে নির্বাচন করা সম্ভব। যদি ১৬ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয় তবেই সেটি সম্ভব হবে।

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম আগামী জুন মাসে শেষ হবে।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব কি না এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্থিতিশীল হবে। সবার সহযোগিতা নিয়ে আমরা এমন একটি জোয়ার সৃষ্টি করতে চাই যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION