1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১৩০৮

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৭ Views

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ এখন পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মেট্রোতে ২৭৪ জন ও রেঞ্জে ১০৩৪ জন।

রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে সচিবালয়ে অপারেশন ডেভিল হান্ট বিষয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, ‘দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে। সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি। এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের।’

এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ তাদের আটক করা হবে। যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এ অপারেশন ততদিন চলবে।

উল্লেখ্য, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION