1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৭ Views

সিরিয়া থেকে মার্কিন সব সৈন্য প্রত্যাহারের পরিকল্পনার খসড়া তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে মার্কিন সকল সেনাকে প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করছে। প্রতিরক্ষা বিভাগের ওই দুই কর্মকর্তা বলেছেন, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ কর্মকর্তারা সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

যে কারণে আগামী ৩০, ৬০ অথবা ৯০ দিনের মাঝে সিরিয়া থেকে সকল সেনাকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে পরিকল্পনা তৈরি করছে পেন্টাগন।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পায় মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের সদরদপ্তরে সময় কাটিয়েছেন ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের প্রবীণ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে ব্রিফিং করেছেন।

যদিও হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় মার্কিন বাহিনীকে সম্ভাব্য প্রত্যাহার করে নেওয়ার বিষয়টির সঙ্গে ওয়াল্টজের সফর সংশ্লিষ্ট ছিল না। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজের পক্ষে পুরো অঞ্চলটি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) পরিদর্শন করা ভালো।

ওই কর্মকর্তা বলেছেন, মঙ্গলবার হোয়াইট হাউস সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী সপ্তাহে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ হোয়াইট হাউস সফর করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

তবে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন পেন্টাগনের একজন মুখপাত্র।

এর আগে, ২০১৯ সালের শেষের দিকে সিরিয়া থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেন তিনি এবং শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দেন।

গত ডিসেম্বরে পেন্টাগনের এক ঘোষণায় বলা হয়, সিরিয়ায় বর্তমানে প্রায় ২ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। যদিও দেশটির সেনাবাহিনী কয়েক বছর ধরে সিরিয়ায় মাত্র ৯০০ মার্কিন সৈন্য মোতায়েন আছে বলে জানিয়ে আসছে।

 

সূত্র: এনবিসি নিউজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION