1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

বারুদের গন্ধ, ধোঁয়া ও বিকট শব্দে ২০২৫ বরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪০৮ Views

রাত ১২টা বাজার কয়েক মিনিট আগে থেকেই শুরু হয় আতশবাজি। ঘড়ির কাটা ১২টা ছুঁয়ে যেতেই তা যেনো ভয়াবহ মাত্রায় পৌঁছায়।

মুহুর্মুহু শব্দে কেপে উঠতে থাকে পুরো এলাকা, কখনও কখনও জানালার থাই ও গ্লাসগুলো কেপে উঠছিল শব্দের কম্পনে। ভবনগুলোর ছাদে উঠে আতশবাজিতে মেতে ওঠে স্থানীয়রা। দেখলে মনে হবে যেনো আতশবাজি পোড়ানোর প্রতিযোগিতায় মেতেছে বাসিন্দারা, কে কার চেয়ে বেশি পোড়াতে পারেন,কারটা বেশি উপরে উঠছে, আর কার বাজির শব্দ বেশি।

কয়েক মিনিটের ব্যবধানে বাতাস ধোঁয়া ও বারুদের গন্ধ ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে বারবার না করা হলে সমানতালে ওড়ানো হয় ফানুস।

বিদায়ী বছর ২০২৪ এর আগমনের প্রহরে আতশবাজি নিয়ে আনেক হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল, তারপর ব্যাপকভাবে সমালোচনার ঝড় বয়ে যায় নেট দুনিয়ায়। অনেকে আশা করেছিলেন, এবার অন্তত এই আতশবাজি থেকে বিরত থাকবে জনগণ। কিন্তু রাজধানীর অভিযাত এলাকা হিসেবে পরিচিত ধানমন্ডির যেনো আগের বছরের পুনরাবৃত্তি। সাধারণ মানুষের মনে কাঁপন ধরা শব্দ, বয়স্ক লোকজন এবং পাখিদের কি হতে পারে সহজেই অনুমেয়। কিন্তু ভয়াবহ মাত্রায় আতশবাজি যেনো থামানোর কেউ নেই।

শীতে ফুটপাতে যখন নজেহাল দুস্থরা, তাদের দিকে হাত না বাড়িয়ে লাখ লাখ দিয়ে শব্দ ও পরিবেশ দূষণ নিয়ে অনেকে ক্ষোভ জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১টা বাজেও চলছিলো এই আতশবাজির মহড়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION