1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫৯ Views

বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও আমরা কাউকে ছাড় দিবো না, কোনো আগ্রাসন সহ্য করা হবে না। বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। সব ধরনের উসকানি কিংবা অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবসসময় এক হয়ে লড়াই চালিয়ে যাবো বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কু‌মিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের উদ্দেশে হাসিল করতে চায়। বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। আমরা সবাই এক হয়ে লড়াই করবো। এ দেশের এক ইঞ্চি জমিও আমরা কাউকে ছাড় দেবো না। আমরা কোন আগ্রাসন সহ‌্য করবো না।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, বৈষম্যহীন এক দেশ গড়ে তোলা হবে। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। যার যা ধর্ম সে সেটা পালন করবে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হবে না।

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ অতীত, বর্তমান ও ভ‌বিষ‌্যৎ বিচার করে সিদ্ধান্ত নিবে কাকে ভোট দেয়া যায়। এই সরকারের ওপর আমাদের বিশ্বাস ও সহযোগিতা রয়েছে। আশা করি সংস্কার শেষে খুব দ্রুতই অন্তর্বর্তী সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

কর্মী সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এম‌পি ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, জামায়াতে ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভি‌পি ও কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস‌্য এড জ‌সিম উদ্দিন সরকার, কু‌মিল্লা উত্তর জেলা আমীর অধ‌্যাপক আবদুল ম‌তিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এর আগে সবশেষ ২০০৫ সালে কুমিল্লায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION