1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

চীনে ভ্রমণে গিয়ে কোরিয়ান অভিনেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৮৮ Views

থাইল্যান্ড ছুটি কাটাতে গিয়ে কিছুদিন আগে মর্মান্তিক মৃত্যু হয়েছে রাশিয়ান অভিনেত্রী কামিলা বেলিয়াতস্কায়ার। এবার ছুটি কাটাতে চীন সফরে গিয়ে প্রাণ হারালেন কোরিয়ান অভিনেতা পার্ক মিন জে। গত ২৯ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।
জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) ইউহা সিউল হসপিটালের ফিউনেরাল হলে পার্ক মিন জের শেষকৃত্যের আয়োজন করা হবে।
অভিনেতার সংস্থা বিগ টাইটেল গত সোমবার পার্কের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে লিখেছে, ‘অভিনয়কে ভালোবাসতেন একজন সুদর্শন অভিনেতা আমাদের মাঝে আর নেই। আমরা আর পার্কের অভিনয় দেখতে পাব না ঠিকই তবে তাকে সবসময় মনে রাখব।’

এছাড়াও পার্কের ছোট ভাই এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রিয় ভাই চলে গেছেন। আশা করছি, আপনারা তাকে দেখতে আসবেন।’
১৯৯২ সালে জন্মগ্রহণ করেন পার্ক মিন-জে। ২০২১ সালে ‘আইডল: দ্য ক্যু’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছেন এই অভিনেতা। পরবর্তীতে ‘কোরিয়া-খিতান ওয়্যার’, ‘মি.লি’, ‘স্ন্যাপ অ্যান্ড স্পার্ক’, ‘লিটল উইমেন’, ‘নাম্বারস’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION