1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি। বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ২৮ জন ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

ময়মনসিংহে সাফজয়ী গোলকিপার মিলিকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪২৬ Views

ময়মনসিংহের নান্দাইলে সাফ জয়ী নারী ফুটবল দলের গোলকিপার মিলি আক্তার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে  এলাকাবাসী ।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বরুই গ্রামের নিজ বাড়িতে পৌঁছলে উপজেলা নারী ফুটবল অ্যাকাডেমি ও স্থানীয় এলাকাবাসী এই সংবর্ধনা জানান।

এ সময় মিলির বাড়ির সামনের সড়কে তোরণ নির্মাণ করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এর আগে নান্দাইল চৌরাস্তা এলাকায় লিলি আক্তারকে একটি সুসজ্জিত পিকআপে করে মোটরসাইকেল শোভাযাত্রায় তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পথে পথে চলে রং-বেরংয়ের আতশবাজি। এতে নারী ফুটবলার মিলির স্বজন-সুহৃদ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মিলির গ্রামজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

পরে মিলি আক্তারকে নিজ বাড়িতে বরণ করেন মা আনোয়ারা খাতুন এবং বাবা মো. শামসুল হকসহ প্রতিবেশীরা। এ সময় মিলির কোচ দেলোয়ার হোসেন উজ্জ্বল, মকবুল হোসেন এবং মিলির চাচাতো ভাই রঙ্গু মিয়াসহ উপজেলা নারী ফুটবল দলের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে মেয়ের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা আনোয়ারা খাতুন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ের সাফল্যে পুরো গ্রামবাসী আজ আনন্দিত। তারা সবাই আমার মেয়েকে ফুল দিয়ে বরণ করেছে। এটা অনেক বড় পাওয়া।

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিলির বাবা মো. আনোয়ার হোসেন বলেন, আমার মেয়ে ফুটবল খেলে দেশের জন্য সুনান বয়ে এনেছে। এতে গ্রামবাসী অনেক খুশি, এটা দেখে আমার অনেক ভালো লাগছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION