1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

গাজায় এক আবাসিক টাওয়ারে হামলা, ৭২ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫৪৮ Views

উত্তর গাজার একটি আবাসিক টাওয়ারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের টিম ওই এলাকায় পৌঁছাতে পারছে না। তাছাড়া এ ঘটনায় কয়েক ডজন আহত ও ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন।
অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। গত একদিনে লেবাননের অন্তত ১৪৫ স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।

সেন্ট্রাল বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ আফিফকেও হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৪৩ হাজার ৮৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি। অন্যদিকে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৪৫২ জন। আহত হয়েছেন ১৪ হাজার ৬৬৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION