1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

কারাগারে কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার বন্দি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৫১১ Views

মরক্কোর কারাগারে ২০২৪ সালে এখন পর্যন্ত দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ হাজার ৪৬৪ জন বন্দি পবিত্র কোরআন হেফজ করেছেন। কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ড।

মঙ্গলবার (১২ নভেম্বর) মরক্কোর অনলাইন নিউজ পোর্টাল হেসপ্রেসের এক ইনফোগ্রাফে দেশটির প্রশাসনের প্রতিবেদনের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়, মরক্কোর কারাগার সম্পর্কিত এক প্রশ্নে দেশটির সংসদকে জানানো হয়েছে যে, ৬৭ হাজার ৭৭২ জন বন্দি তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে, মরক্কোর কারাগার প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় খুতবা এবং ইসলামবিষয়ক নানা নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন শেখানো, প্রয়োজনীয় দোয়া-দরুদ ও হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দিদের ইসলামি মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে দেশটি জানিয়েছে, তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে কারাগারে কোরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION