1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

ময়মনসিংহে হত্যা মামলায় মা ও ৩ ছেলের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৪৭৭ Views

ময়মনসিংহে তারাকান্দায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় মা ও তিন ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন: তারাকান্দার মাসকান্দা গ্রামের করিম উদ্দিনের স্ত্রী হাজেরা খাতুন ও তার তিন ছেলে কুতুব উদ্দিন, ছইব উদ্দিন ও শাহাব উদ্দিন।
আদালত সূত্র জানায়, ২০০৬ সালের ১৪ নভেম্বর রাতে তারাকান্দার উপজেলার মাসকান্দা গ্রামের হাবিবুর রহমান প্রকৃতির ডাকে বাড়ি থেকে বের হন। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়।
পরদিন নিহত হাবিবুরের মা তারাবানু বাদী হয়ে তারাকান্দা থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘদিন বিচারপ্রক্রিয়া শেষে আজ হাজেরা খাতুন ও তার তিন ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এ ছাড়া একজনকে খালাস ও বাকিদের এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION