1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

অস্ট্রেলিয়ায় শারদীয় দুর্গাপূজায় মন্দিরে মন্দিরে মহোৎসব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৮৮ Views

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অস্ট্রেলিয়ার মন্দিরে মন্দিরে চলছে মহোৎসব । বিশেষ করে সিডনি শহরের বিভিন্ন পূজা মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতিতে আরো আনন্দঘন হয় এই উৎসব । এ বছর সিডনিতে প্রায় ২০টি সংগঠন ভিন্ন ভিন্ন মন্দিরে দুর্গা পূজার আয়োজন করে । হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উলুধ্বনি আর ঘণ্টার শব্দ এবং অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব।
মন্ত্রপাঠ ও আরাধনায় আমন্ত্রণ জানানো হয় দুর্গা মাকে। শিষ্টের পালন ও দুষ্টের দমন – এই প্রতিপাদ্য তুলে ধরেন মন্দিরের পুরোহিতরা। অস্ট্রেলিয়ান বাঙ্গালি হিন্দু এসোসিয়েশনের উদ্যোগে দুর্গা পূজার আয়োজন করা হয় টুনগ্যাবি পাবলিক স্কুলে। এখানে ভক্তদের ভিড় লক্ষ করা যায়।
সংগঠনটির সাধারণ সম্পাদক লিটন সাহা জানান, এবারের দুর্গোৎসব ঘিরে সকলের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে তাই আমরাও এ আয়োজনকে সম্পূর্ণ সফল করতে প্রস্তুত। বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন এবারের পূজা আয়োজন করে ক্যাম্পসির ওরিয়েন ফাংশন সেন্টারে। আর বাংলাদেশ সোসাইটি ফর পূজা ও কালচারাল ইনক যথারীতি ওয়েন্টওয়ার্থভিলের রেডগাম সেন্টারে।
প্রবাসী বাংলাদেশীদের দুটি সংগঠন এবারও দুর্গা পূজার আয়োজন সারে যথারীতি তিথি-নক্ষত্র মেনে। তারা হলো আগমনী ও শঙ্খনাদ। এছাড়াও আনন্দধারা ইনক অস্ট্রেলিয়া, বিএনএসডব্লিউ, দর্পন, ত্রিনয়ণী, আরোহন, নবরূপ, উত্তরণ, সিডনি কালিবাড়, ভক্ত মন্দির ট্রাস্ট সংগঠনগুলো তাদের টেম্পোরারি মন্দিরে পূজা করে। প্রত্যেকটি মন্দিরেই অসংখ্য ভক্তদের পূজা করতে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION