1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

১৫ নভেম্বর বিশ্বব্যাপী শাকিব খানের ‘দরদ’

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬৬৯ Views

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে গতকাল (৮ অক্টোবর) বিকেলে।

এর আগে একাধিকবার মৌখিকভাবে ‘দরদ’ মুক্তির কথা শোনা গেলেও শেষ পর্যন্ত হয়নি। এবার প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’-এর গ্র্যান্ড রিলিজ উপলক্ষে একটি অ্যানাউন্স টিজার প্রকাশ করা হয়েছে। তাতে অফিশিয়ালি জানা গেল, ১৫ নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া, মধ্যপ্রাধ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে একযোগে চলবে যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবি।

দুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হয় ‘দরদ’। সেখান থেকে কোনো রকম আপত্তি ছাড়াই মুক্তির অনুমতি লাভ করে ছবিটি।

গেল ঈদুল আযহার দিন ‘দরদ’-এর টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে সেই টিজার দুই বাংলার দর্শকদের নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

৪ বছর পর ‘দরদ’ সিনেমার মধ্য দিয়ে ঈদ ব্যতিত শাকিব খানের কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এদিকে, ‘দরদ’ মুক্তির খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হল মালিকরা। তারা বলছেন, ভালো ছবির সংকটে দর্শক হলে আসছে না। ‘দরদ’ দিয়ে সেই দর্শক খরা দূর হবে।

শাকিব খান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান, পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারোয়াসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION