1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

নেপালে ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৫১

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩৩ Views

নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫১জনে পৌঁছেছে। এছাড়া এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছেন। এ পরিস্থিতে তিন দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাত থেকে অবিরাম বৃষ্টিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর নিচু এলাকাগুলোতে বন্যা দেখা দিয়েছে। এ ভারী বর্ষণ সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

কাঠমান্ডু কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিশ্ববিদ্যালয় ও স্কুল ভবনগুলো মেরামতের প্রয়োজন হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সমস্যার সম্মুখীন হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী ভট্টরাই বলেছেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকার স্কুলগুলো তিন দিনের জন্য বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রোববার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে, অনেক জায়গায় বৃষ্টি কমে গেছে। আগামী দিনগুলোতে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

ভূমিধসের কারণে অনেক মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। যার ফলে রাজধানীর সঙ্গে কার্যত দেশের বাকি অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। উদ্ধার কর্মীরা হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

এদিকে কাঠমান্ডু থেকে স্থানীয় ফ্লাইটগুলো আবারও চালু হয়েছে। এর আগে বৈরি আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়।

২০২৪ সালে বৃষ্টি সংশ্লিষ্ট দুর্যোগে নেপালে অন্তত ২৬০ জনের প্রাণহানি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION