1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

২০ মিনিটে ৪ গোল, বিস্ময়কর রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২১ Views

চেলসিতে তিনি আছেন এক মৌসুমের বেশি সময় ধরে। গেল মৌসুমে তার দারুণ পারফর্ম্যান্সের কারণে চেলসিকে ‘পালমার এফসি’ও ডাকা শুরু করেছিলেন ভক্তরা। চলতি মৌসুমেও সে ফর্মটা ধরে রেখেছেন তিনি। শুধু ধরেই রাখেননি, গড়ে চলেছেন ইতিহাসও। গতকাল যেমন গড়লেন একটা।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে গতকাল তিনি ২০ মিনিটেই করে ফেলেন ৪ গোল। তাতেই ইতিহাস গড়া হয়ে যায় তার। আর স্ট্যামফোর্ড ব্রিজে তার দল চেলসি ম্যাচটা জেতে ৪-২ গোলে।

নিজেদের মাঠে চেলসি ৭ মিনিটেই গোল হজম করে বসে। এরপর ২১ মিনিটে নিকলাস জ্যাকসনের পাস থেকে দলকে সমতায় ফেরান পালমার। ২৮ মিনিটে পেনাল্টি পায় চেলসি, গোল করেন পালমার। এর ৩ মিনিট পর ২৫ গজ দূর থেকে করা ফ্রি কিকে গোলের দেখা পেয়ে যান তিনি।

ব্রাইটন অবশ্য জবাব দেয় এর তিন মিনিট পরই। তবে সফরকারী দলটার ম্যাচে ফেরার আশা শেষ করে দেন পালমার। ৪১ মিনিটে দারুণ এক গোলে ৪-২ স্কোরলাইন করেন তিনি।

এই গোলটাই ইতিহাসের পাতায় তুলে দেয় পালমারকে। প্রিমিয়ার লিগে কোনো ম্যাচে প্রথমার্ধ শেষের আগেই চার গোল করা একমাত্র খেলোয়াড় হয়ে যান তিনি।

ঘটনাবহুল প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি একটিও। চেলসি তাই মাঠ ছাড়ে দারুণ এক জয় নিয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION