1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ভারত সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১১ Views

চলতি কানপুর টেস্ট শেষেই ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের। এই সিরিজের জন্য চমক রেখেই আজ রোববার দল ঘোষণা করেছে বিসিবি।

১৫ সদস্যের দলে ফিরলেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ। আছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
দলে ডাক পেলেন স্পিনার রাকিবুল হাসান ও ওপেনার পারভেজ হোসেন ইমন। রাকিবুল জাতীয় দলে প্রথমবারের মতো এসেছেন।

৬ অক্টোবর গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান আছেন ভারতের বিপক্ষে দলে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

দিন দুয়েক আগে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। এ কারণে সাকিবের বিকল্প খুঁজতে হয়েছে বিসিবির। যদিও দল ঘোষণা করে ভিডিও ভার্তায় প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছেন সাকিবের বিকল্প তাদের হাতে এখন নেই। তবে মেহেদী হাসান মিরাজকে দলে নেওয়া হয়েছে সাকিবের ব্যাটিংটা পুষিয়ে দিতে। ১৪ মাস পর তিনি ফিরলেন টি-টোয়েন্টি দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল ঘোষণা
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION