1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ভারত সিরিজের ‘চ্যালেঞ্জ’ নিয়ে যা বললেন শান্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭১ Views

পাকিস্তান সিরিজ চলাকালীন এবং এরপর চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে নানান গুঞ্জন-ই ভেসেছিলো। সেই সফর থেকে এসে ছুটিতে ছিলেন। গিয়েছিলেন পরিবারের কাছে। ছিলেন না ভারত সিরিজের জাতীয় দলের ক্যাম্পে। তাই উঠেছিলো নানান প্রশ্ন। তবে ভারতে বাংলাদেশ উড়াল দেওয়ার আগের রাতেই ঢাকা পা রাখলেন টাইগারদের হেডকোচ। রবিবার জাতীয় দলের সাথে উড়াল দিলেন চেন্নাইতে।

ভারতে বাংলাদেশ খেলবে দুই টেস্ট আর তিন টি-টোয়েন্টি। একে পাকিস্তানকে ২-০ তে হোয়াইটওয়াশের পর প্রত্যাশা বেড়েছে অনেক। তার ওপর ভারত দিয়েছে তাদের সর্বোচ্চ শক্তির স্কোয়াড। সবমিলিয়ে টাইগারদের জন্য অপেক্ষা করছে আরও একটা চ্যালেঞ্জ। যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের সমীকরণও একটা ফ্যাক্ট। যেখানে ভারত আছে সবার ওপরে।

তবে দেশ ছাড়ার আগে একেবারেই ফুরফুরে মেজাজেই দেখা গেছে জাকির-সাদমান-নাঈমদের। এমনটা সিরিজের আগে এমনটাই তো দরকার। তার ওপর পাকিস্তান থেকে আনা সাফল্যের কাটেনি এখনও। যাওয়ার আগে শান্তও মনে করিয়ে দিলেন চ্যালেঞ্জের কথা। জানিয়ে রাখলেন পাকিস্তান সিরিজের অনুপ্রেরণা কাজে লাগিয়ে দল হয়ে খেলতে পারলে এখানেও সাফল্য পাওয়া সম্ভব।

‘এটা একটা চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস আছে। আমরা দুটি ম্যাচই জেতার জন্য খেলব। আমাদের লক্ষ্য থাকবে কাজটা আমরা ঠিকঠাক করতে পারছি কি না। আমাদের কাজ ঠিকমতো করতে পারলে ভালো ফল সম্ভব, তবে চ্যালেঞ্জিং। ব্যবধান তখনই গড়া সম্ভব হবে, যখন দল হিসেবে খেলবো। দল হিসেবে খেলতে পারলেই ভালো ক্রিকেট খেলবো। প্রত্যেকে ম্যাচ জেতার জন্য খেলব।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে নয় ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে একে আছে টিম ইন্ডিয়া। আর ছয় ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চারে আছে টিম টাইগার্স।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION