1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

দিলারার তাণ্ডবে উড়ে গেল শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩০ Views

শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের নারী ক্রিকেট দলের এই সিরিজটি খেলতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে প্রস্তুতির সিংহভাগ সারবেন জ্যোতি-রাবেয়া-মারুফারা। বাংলাদেশ নারী এ-দলের চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। আজ (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টি বাধা দিয়েছে। এতে খেলা কমিয়ে আনা হয় ২০ ওভারে। যেখানে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

কাগজে-কলমে ‘এ’ দলের ম্যাচ হলেও নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের প্রথম সারির প্রায় সব ক্রিকেটারকে নিয়েই দল সাজিয়েছিল বাংলাদেশ। অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাদের সঙ্গে দলে ছিলেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও।
কলম্বোর থ্রুস্টানে আজ টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট হাতে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। দলীয় ৩০ রানের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা। চতুর্থ উইকেট পার্টনারশিপে ভর করে রানের চাকা সচল রাখে লঙ্কানরা। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক সাথিয়া সন্দীপানির ব্যাট থেকে।

বাংলাদেশের বোলাররা আজ নিজেদের সেরাটাই মাঠে দেখিয়েছেন। ফাহিম-রাবেয়াদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে দলীয় ১১৩ রানেই থামে স্বাগতিকদের ইনিংস।
বিজ্ঞাপন

জবাবে ব্যাট হাতে ধাক্কা খায় বাংলাদেশও, ওপেনার শামীমা রান আউট হয়ে সাজঘরে ফেরেন দলীয় ৩ রানেই। তবে মুর্শিদার ৩০ ও দিলারার ৪৭ রানের ইনিংসে ভর করে জয়ের খুব কাছে পৌঁছে যায় বাংলাদেশ। তারা ফেরত গেলে হাল ধরেন নিগার সুলতানা জ্যোতি ও রিতুমনি। দুই ওভার হাতে রেখেই লক্ষ্য টপকে যায় সফরকারীরা।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এই ফরম্যাটের সবগুলো ম্যাচই হবে কলম্বোর মাঠে।

সংক্ষিপ্ত স্কোরঃ

শ্রীলঙ্কাঃ ১১৩/৫ (২০ ওভার); সন্দীপানি ৩৬, শেহানি ২৫*; ফাহিমা ২-১০, রাবেয়া ২-১৮

বাংলাদেশঃ ১১৭/৩ (১৮ ওভার); দিলারা ৪৭, মুর্শিদা ৩০; বিমুক্তি ১-২০, মদুশানি ১-৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION