1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮৫ Views

পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল টালিগঞ্জ। এরই ধারাবাহিকতায় এবার একের পর এক সরকারি পুরস্কার প্রত্যাখ্যান করছেন কলকাতার শিল্পীরা। বাংলা বিনোদনে অসামান্য অবদান রাখায় তাদেরকে ‘বিশেষ পুরস্কার’ দিয়েছিল স্থানীয় সরকার। সেই পুরস্কারই ফিরিয়ে দিচ্ছেন তারা।

শিল্পীদের এ তালিকায় রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা চন্দন সেন, বিপ্লব ব্যানার্জির মত শিল্পীরা। এবার তালিকায় যোগ হতে চললেন অভিনেতা সুপ্রিয় দত্ত।

ভারতীয় গণমাধ্যমের খবর, নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দিতে চেয়েছেন চন্দন সেন। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তিনিই প্রথম পুরস্কার প্রাপক যিনি সরকারি পুরস্কার ফেরাতে চেয়েছেন। আবার তাকে দেখে পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন সুদীপ্তা চক্রবর্তীও। এছাড়াও পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির পক্ষ থেকে সেরা নির্দেশকের পুরস্কার পান বিপ্লব ব্যানার্জিও। কিন্তু, মঙ্গলবার তিনিও সেই পুরস্কার ফিরিয়ে দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে নাট্য অ্যাকাডেমিতে ইমেল করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক অভিনেতা সুপ্রিয় দত্ত।

২০২১ সালে সুপ্রিয় দত্ত ‘পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার’ পান। সঙ্গে ছিল আর্থিক সম্মাননাও। গত ৫ সেপ্টেম্বর স্থানীয় সরকারকে ইমেল করে দিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে এই অভিনেতা বললেন, ‘আসলে বিপ্লব আমাকে রাস্তাটা দেখাল। আমাকে পুরস্কারটা ভালবেসেই দেওয়া হয়েছিল। কিন্তু এখন অবশ্য সেটা রাখার যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আসলে এই সরকার যা কিছু হয় চাপা দেওয়ার চেষ্টা করে। সেটা কেন হবে? আমি তো অনেক পরে প্রতিবাদ করলাম, মানুষ তো ১৪ তারিখ থেকে রাস্তায়।’

উল্লেখ্য, নবীন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় তার কর্মস্থল আরজি কর হাসপাতালে। আর ঠিক এই কারণেই পুরস্কার ফিরিয়ে দিতে চান সুপ্রিয় দত্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION